
তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি: সভাপতি হৃদয়, সম্পাদক সৌরভ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সভায় আগামী এক বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০২০–২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী রাশেদুজ্জামান হৃদয়কে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: আল-আমিন শেখ
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম খান
সাংগঠনিক সম্পাদক: রেজাউল করিম
দপ্তর সম্পাদক: মিনহাজ উদ্দিন
প্রচার সম্পাদক: শাওন আহমেদ শ্রাবণ
অর্থ সম্পাদক: এফ এম ফাহিম
ছাত্রী বিষয়ক সম্পাদক: আতিয়া সুলতানা
সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা: নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৌরভ খান জানান, তিতুমীর কলেজে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের যেকোনো একাডেমিক ও প্রশাসনিক প্রয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করবে এই সংগঠন। শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত পরামর্শ, প্রয়োজনীয় তথ্য সহায়তা এবং সমন্বয় কার্যক্রম পরিচালনা করা হবে।
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা, গবেষণা মেলা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং আইডিয়া শেয়ারিং সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। উপদেষ্টা পরিষদ ও সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) সার্বিক সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আগামীতে আরও সম্প্রসারিত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কলেজে অধ্যয়নরত জামালপুরের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ ও সার্বিক কল্যাণে এই নতুন কমিটি একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।