মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে ২২৬ প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী



সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সেবামূলক প্রতিষ্ঠান মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সরিষাবাড়ীর আয়োজনে ২২৬ জন প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী।

বুধবার(১৭ ডিসেম্বর)  দুপুরে তাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ-এর পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় এবং পাস্টর খোকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এ উপহার সামগ্রী তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল সরকার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্য নির্বাহী  কমিটির সংগঠক ও দৈনিক আমাদের সময় পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি আবুল হোসেন , দৈনিক কালবেলা পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন।

অনুষ্ঠান উপলক্ষে শিশুদের অংশগ্রহণে কেক কাটা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে শিশু ও তাদের পরিবারের মাঝে ডাবল কম্বল, স্বাস্থ্যসামগ্রী, পুষ্টিকর খাবার, ডিম, ডাল এবং দুপুরের খাবার হিসেবে চিকেন পোলাও বিতরণ করা হয়।

এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা ড.

1

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদন্ড প্রদান

2

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন সংগ্রহ

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

5

কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী প্রচারণায় সরকারি ও বেসরকারি শিক্ষ

6

ধনবাড়ীতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার মহোৎসব: ধ্বংস হচ্ছে গ্

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

ধনবাড়ীতে চাঞ্চল্যকর কুকুরের মাংস বিক্রি: অভিযুক্ত আসিফ গ্রেফ

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

11

ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রা

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

17

মধুপুরে পালবাড়ী গোরস্থান হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফ

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

আবারো বন্ধ করে রেখেছে ঢাকা সহ ময়মনসিংহে ট্রেনের রাস্তা

20