মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিবেশীর গাছ কেটে ফেলা ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায়  ক্ষোভ  সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের বাসিন্দা মৃত কছিম উদ্দিন সরকারের ছেলে গণ মিয়ার লাগানো সুপারি ও আম গাছ কেটে ফেলা হয়। পাশাপাশি বাঁশের খুঁটির সঙ্গে স্থাপিত প্লাস্টিকের নেটের বাউন্ডারিও ভেঙে ফেলা হয়। 

রোববার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি করেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একই এলাকার আব্দুর রহিমের ছেলে ও পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মানিক মিয়া, তার বড় ভাই মামুন এবং এক শ্রমিককে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এ ভাঙচুর ও গাছ কাটার ঘটনা ঘটান। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আজাদুল কবীর দাবি করেন, দলীয় পরিচয়ের প্রভাব দেখিয়ে এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানিক মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার বড় ভাই মামুন এ কাজটি করেছে।”
তবে স্থানীয়দের মতে, তার এই বক্তব্যে ঘটনার দায় আংশিকভাবে পারিবারিকভাবে স্বীকারের ইঙ্গিত পাওয়া যায়।

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন  বলেন, “দলীয় পরিচয় ব্যবহার করে যদি কেউ অন্যায় বা ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

3

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

4

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতি

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি:

7

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণ

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

10

সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ,

11

দাবি মানা না হলে রেল অচল করে দেওয়ার হুঁশিয়ারি—সরিষাবাড়ীতে

12

আবারো বন্ধ করে রেখেছে ঢাকা সহ ময়মনসিংহে ট্রেনের রাস্তা

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থ

15

সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড ও চাল আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাস

16

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্স

17

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদন্ড প্রদান

18

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৮টি, বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত

19

ধনবাড়ীতে গনভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় স

20