মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪১, জামালপুর–৪ (সরিষাবাড়ী) আসনে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৮৮টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, গোয়েন্দা তথ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ৩৩টি ভোটকেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছেন ২২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, যারা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৮৮ জন প্রিজাইডিং অফিসার, ৫৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,১০৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপির ১,১৪৪ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও ভিডিপির ৬ সদস্যবিশিষ্ট দুটি স্ট্রাইকিং ফোর্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে একটি টিম সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামানের সঙ্গে এবং অপরটি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিলের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ নিশ্চিত করেছেন।
এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৫২৮ জন এবং হিজড়া ভোটার ১ জন।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান বলেন,
“ভোটাররা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। তিনি সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সরিষাবাড়ী আসনে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন এবং ভোটকেন্দ্র ছিল ৮৯টি। সে নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৪টি (৪৮.০৮%)। এতে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

1

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল

2

ঝিনাইদহের সেই মানবিক চিকিৎসক প্রসেনজিৎ সহকারী অধ্যাপক

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

মামলা-হামলা, ঘরছাড়া রাত পেরিয়ে জাতীয় নেতৃত্বের দাবিতে শাম

8

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন,এনসিপি থেকে মনোনয়নপ

9

সরিষাবাড়ীতে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

10

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

11

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতি

12

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

13

সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া ৪ কোটির বেশি,

14

সরিষাবাড়িতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, লিটন মিয়

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও

17

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিং

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

সুন্দরগঞ্জে শোকের দিনেই গরিব-দুঃখিদের মাছ গেল কর্মকর্তাদের ঝ

20