মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে গভীর রাতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর শাহজাদা তালুকদার নতুন বাজার এলাকায় বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—মনোহারী ব্যবসায়ী আনিছুর রহমান (আনিছ) এবং কিটনাশক ও সার ব্যবসায়ী রফিকুল ইসলাম দুল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক রাত দুইটার দিকে হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকান দুটিকে গ্রাস করে। ওই দোকানে কেউ ছিলনা।
খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান দুটির অধিকাংশ মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিনের সঞ্চিত পুঁজি ও দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।
স্থানীয় কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবংআলমগীর হোসেন সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

4

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

কুড়িগ্রামে ৪টি সংসদীয়  আসনের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ৩০

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

9

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

10

পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জ

11

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৮টি, বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত

12

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনির ব্যাপক জনস

17

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

18

ধনবাড়ী ভাইঘাট-উচ্চ-বিদ্যালয়ে-বার্ষিক-ক্রীড়া-ও-নবীন-বরণ-অনুষ্

19

মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্ম

20