মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

টাঙ্গাইল প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত ৭৯ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে চারজন ইতিমধ্যে মনোনয়ন পত্র পুরন করে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে,  মধুপুর ও ধনবাড়ি উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে মোট ৭ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, মোহাম্মদ আলী, ফকির মাহবুব আনাম, মোঃ মোন্তাজ আলী, মোঃ আসাদুল ইসলাম, সাইদুল ইসলাম, আফিফ উদ্দিন আহমাদ এবং  মুহাম্মদ ইলিয়াছ হোসেন। এদের মধ্যে দুইজন ইতিমধ্যে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।গোপালপুর ও ভূঞাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসনে মোট ৫ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, মোঃ আব্দুস সালাম পিন্টু, মোঃ হুমায়ুন কবির, শাকিল উজ্জামান, মোঃ আব্দুল খালেক মন্ডল এবং  মোঃ হুমায়ুন কবির তালুকদার। ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসনে মোট  ৮ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, এস.এম. ওবায়দুল হক, মোঃ হোসেনী মোবারক, মোঃ শাহজাহান মিয়া, আইনিন নাহার, লুৎফর রহমান খান আজাদ, মোঃ মাইনুল ইসলাম, সাইফুল্লাহ হায়দার এবং মোঃ রেজাউল করিম। এদের মধ্যে  ১ জন ইতিমধ্যে  মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কালিহাতী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল- ৪ আসনে মোট  ৯ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, মোঃ লিয়াকত আলী, বেনজির আহমেদ, মোঃ লুৎফর রহমান, মোঃ আব্দুল হালিম মিঞা, মোঃ শাহ আলম তালুকদার, মেহেদী হাসান, খন্দকার আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ সিদ্দিকী এবং আলী আমজাদ হোসেন।
টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনে মোট  ১৪ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, সৈয়দ খালেক মোস্তফা, আহসান হাবীব, এ কে এম শফিকুল ইসলাম, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ ফরহাদ ইকবাল, সুলতান সালাউদ্দিন টুকু, মোঃ মাসুদুর রহমান, মোঃ মোজাম্মেল হক, খন্দকার জাকির হোসেন, মোঃ ফরহাদ আহম্মেদ ফারুক, হাসনাত আল আমীন, মোঃ শফিকুল ইসলাম, ফাতেমা আক্তার এবং হাসরত খান ভাসানী।


নাগরপুর ও দেলদুয়ার উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৬ আসনে মোট  ১৮ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, পনির মিয়া, ডাঃ এ কে এম আব্দুল হামিদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ শরীফুল ইসলাম, মোঃ রিপন মিয়া, মোঃ জুয়েল সরকার, মোঃ সাইফুর রহমান, মোঃ কবির হোসেন, মোঃ আখীনুর মিয়া, মোঃ রবিউল আওয়াল, মোঃ ইকবাল হোসেন খান, আতিকুর রহমান, মোঃ সুমন মিয়া, মোঃ মাইনুল আলম খান, কে এম সালমান শামস, মোঃ মামুনুর রহিম, তারেক শামস খান এবং মোঃ আলিফ দেওয়ান। এদের মধ্যে ১ জন ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে মোট ৯ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, ফিরোজ হায়দার খান, সাইদুর রহমান, আবুল কালাম আজাদ সিদ্দিকী, দিপু হায়দার খান, মোঃ আব্দুল্লাহ এবনে আবুল, খন্দকার মাসুদ পারভেজ, মোঃ তোফাজ্জল হোসেন, মনিরুজ্জামান খান এবং এ টি এম রেজাউল করিম আল রাজী।

বাসাইল ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৮ আসনে মোট ৯ জন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, আহম্মেদ আযম খান, হাবিবুর রহমান কামাল, আওয়াল মাহামুদ, মোঃ শফিকুল ইসলাম খান, সালাউদ্দিন আলমগীর,  এস এম হাবিবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মনির আহম্মেদ এবং আবুল ফজল মাহমুদুল হক। 

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে এসব ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত হয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে ২২৬ প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী

1

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনু

2

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

3

ধনবাড়ী–সরিষাবাড়ীতে সমবায়ের আড়ালে কোটি টাকা লোপাটের অভিযো

4

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

5

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ছাড়া মীর আরশাদুল

6

মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্ম

7

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

8

সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি: সেতুমন

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

টাঙ্গাইল-১ ধনবাড়ী -মধুপুর আসনে  বিএনপি মনোনীত এমপি প্রার্থী

15

সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড ও চাল আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাস

16

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল

17

আবারো বন্ধ করে রেখেছে ঢাকা সহ ময়মনসিংহে ট্রেনের রাস্তা

18

জাল সনদে চাকরি, তবুও দেওয়া হচ্ছে বেতন: প্রধান শিক্ষকের বিরুদ

19

ধনবাড়ীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভা

20