মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তায় আস্থার প্রতীক: ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্সপার্ট মাহিন উল হাসান শুভ

প্রতিবেদক: মোঃ ইয়াছিন পালোয়ান

তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন লেনদেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তবে প্রযুক্তিনির্ভর এই জীবনের আড়ালে প্রতিনিয়তই বাড়ছে সাইবার অপরাধ— হ্যাকিং, প্রতারণা ও ব্যক্তিগত তথ্য চুরির মতো মারাত্মক ঝুঁকি। ঠিক এমন এক সময়ে সাইবার জগতে সাধারণ মানুষের আস্থার প্রতীক ও ভরসার নাম হয়ে উঠেছেন ফরিদগঞ্জের তরুণ সাইবার এক্সপার্ট মাহিন উল হাসান শুভ।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সন্তান মাহিন উল হাসান শুভ সাইবার নিরাপত্তা খাতে কাজ করে খুব অল্প সময়েই মানুষের ব্যাপক প্রশংসা ও আস্থা অর্জন করেছেন। কারও ফেসবুক আইডি হ্যাক হলে, নিউজ পোর্টাল বেহাত হলে কিংবা বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবায় কেউ প্রতারণার শিকার হলে— দ্রুত সমাধানের জন্য অনেকেই শুভর শরণাপন্ন হচ্ছেন। ফলে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকার তরুণ প্রজন্মের কাছে তিনি এখন এক বিশ্বস্ত নাম।

শুভর শিক্ষাজীবনের শুরু ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। পরবর্তীতে ইউটিউব এবং দেশের অন্যতম হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’-সহ বিভিন্ন সাইবার টিমের সঙ্গে কাজ করতে করতে তিনি নিজেকে একজন দক্ষ সাইবার বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলেছেন। ঘরে বসে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মেধা ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাবলম্বী হওয়া যায়, মাহিন উল হাসান শুভ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বর্তমানে তিনি দেশের জনপ্রিয় সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাইবার ডিফেন্স (Bangladesh Cyber Defense)’-এর সহ-প্রতিষ্ঠাতা (Co-Founder) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন। সাইবার অপরাধ দমনে সচেতনতা সৃষ্টি, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষা এবং অনলাইন প্রতারণা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

নিজের এই পথচলা সম্পর্কে মাহিন উল হাসান শুভ বলেন, "একেবারে নিজের চেষ্টায় ধীরে ধীরে অনলাইনের এই জগতটাকে আয়ত্তে এনেছি। শুরুটা হয়েছিল নিছক শখ থেকে, আর এখন তা সমাজের মানুষের কাজে লাগছে। এর মাধ্যমে আমি যেমন মানুষের উপকার করতে পারছি, তেমনি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছি। ফরিদগঞ্জের যেকোনো তরুণ যদি সাইবার নিরাপত্তা শিখতে চায়, তবে আমি তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো।"

তার এই সাফল্যে পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী ও সহকর্মীরা প্রশংসায় পঞ্চমুখ। সততা ও দক্ষতার সঙ্গে সাইবার অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায়ও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রযুক্তির অপব্যবহার না করে, সেটিকে মানুষের কল্যাণে কাজে লাগানোই এই তরুণের মূল লক্ষ্য।

ফরিদগঞ্জ থেকে শুরু করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের সাইবার সমস্যার সমাধানে অনলাইনে কাজ করে যাচ্ছেন শুভ। তার এই অদম্য প্রচেষ্টায় একদিকে যেমন সাইবার অপরাধ কমছে, অন্যদিকে সাধারণ মানুষ পাচ্ছেন প্রযুক্তিগত নিরাপত্তা ও মানসিক প্রশান্তি। সেই সঙ্গে উন্মোচিত হচ্ছে সম্ভাবনাময় নতুন এক কর্মসংস্থানের পথ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালপুরে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৮ ঘোড়া জবাই: জনতার

1

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

2

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল

3

জাল সনদে চাকরি, তবুও দেওয়া হচ্ছে বেতন: প্রধান শিক্ষকের বিরুদ

4

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

5

মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্ম

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

8

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূ

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

টাঙ্গাইল-১ ধনবাড়ী -মধুপুর আসনে  বিএনপি মনোনীত এমপি প্রার্থী

14

মধুপুরে বন্যপ্রাণীর জন্য লেক সম্প্রসারণ: বন বিভাগ ও গারো সম্

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

17

সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও

18

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

19

ধনবাড়ীতে গরুর মলের দূষণে পুকুরের মাছ মরতে শুরু করেছে

20