মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতিমালা মানা নিয়ে প্রশ্ন সচেতন মহলে


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
 ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পরিচালিত একটি ডিলার পয়েন্টকে কেন্দ্র করে চরম বিভ্রান্তি ও অনিয়মের অভিযোগ উঠেছে। একই ডিলার পয়েন্টে দুই ব্যক্তি নিজেদের মালিকানা দাবি করায় টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি নীতিমালা মানা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের একটি টিসিবি ডিলার পয়েন্টে মেসার্স কাজল এন্টারপ্রাইজ–এর প্রোপাইটর ফজলুর রহমান নিজেকে বৈধ ডিলার হিসেবে দাবি করছেন। অপরদিকে অন্য পয়েন্টের ডিলার হিসেবে মেসার্স সাদিয়াতুন ট্রেডার্স–এর মালিক খায়রুল ইসলাম পরানও একই মালিকানা দাবি করেছেন। 

শনিবার (১৭ জানুয়ারি) সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের টিসিবি বিক্রির স্থলে ডিলার প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন। 

ফলে একটি ডিলার পয়েন্টে দুই মালিকের দাবিতে সাধারণ টিসিবি কার্ডধারী উপকারভোগীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ।

সচেতন মহলের অভিযোগ, টিসিবি পণ্য বিতরণ নীতিমালা অনুযায়ী নির্ধারিত ডিলার, নির্দিষ্ট পয়েন্ট এবং উপজেলা প্রশাসনের মনোনীত তদারকি কর্মকর্তার উপস্থিতিতে পণ্য বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাস্তবে অনেক সময় কোনো ধরনের তদারকি ছাড়াই পণ্য বিতরণ করা হচ্ছে, যা সরাসরি নীতিমালা লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে মেসার্স কাজল এন্টারপ্রাইজ–এর প্রোপাইটর ফজলুর রহমান জানান, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত বৈধ ডিলার এবং নিয়ম মেনেই টিসিবি পণ্য বিতরণ করছেন।
অন্যদিকে বাউসী বাজার এলাকার টিসিবি ডিলার মেসার্স সাদিয়াতুন ট্রেডার্স–এর মালিক খায়রুল ইসলাম পরান দাবি করেন, তিনি শুধু নিজ প্রতিষ্ঠানের ডিলার নন, বরং অপর একটি ডিলার প্রতিষ্ঠান মেসার্স কাজল এন্টারপ্রাইজ–এর মালিকানার দাবিও করেন। যা নিয়ে এলাকায় আরও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা পরিদর্শক (পাট) আওরঙ্গজেব আতার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান জানান, এ বিষয়ে জেনে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় টিসিবি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
উল্লেখ যে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য ৩২ ডিলার রয়েছে। এর মধ্যে প্রভাবশালী কয়জন ৫ থেকে ৬টি করে ডিলার নিয়ন্ত্রণ করেন। যাহা সরকারের নির্দেশনা অমান্য যোগ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে চাঞ্চল্য: স্বামীর ৭৫ হাজার টাকা নিয়ে দেবরের হাত

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

4

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

5

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

6

ঘাটাইলে ক্যাডেট গড়ার কারিগর ‘শিকদার ক্যাডেট একাডেমি’: ১৬ বছর

7

ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী হ

8

টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

ধনবাড়ী–সরিষাবাড়ীতে সমবায়ের আড়ালে কোটি টাকা লোপাটের অভিযো

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

14

সরিষাবাড়ীতে গভীর রাতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ক্

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

17

ধনবাড়ী উপজেলার ভাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন সাংস

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20