মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপচিকিৎসা ও প্রতারণার ফাঁদ: গাছের ছাল-বাকলে তৈরি ‘যৌন হালুয়া’ বিক্রি

​বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাই ঘাট বাজারে অপচিকিৎসা ও ভুয়া ওষুধ বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। বিভিন্ন গাছের ছাল-বাকল, গুঁড়া চিনি এবং অনিবন্ধিত সিরাপ মিশিয়ে কথিত ‘যৌন উত্তেজক ও স্বাস্থ্যবর্ধক হালুয়া’ বানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। কোনো ধরনের বৈধ ট্রেড লাইসেন্স বা মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই গত পাঁচ দিন ধরে এই অসাধু বাণিজ্য প্রকাশ্যে চললেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে।
​অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা একটি চতুর প্রতারক চক্র গত ৫ দিন ধরে ভাই ঘাট এলাকায় অবস্থান নিয়ে মাইক ও মুখরোচক বক্তৃতা দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। তারা বাজার থেকে ‘জিনসেং প্লাস ৪৫০ মিলি’ নামের নির্দিষ্ট কিছু সিরাপ সংগ্রহ করে তার সঙ্গে বিভিন্ন অজানা গাছের ছাল-বাকল ও কেমিক্যাল গুঁড়া মিশিয়ে তথাকথিত ভেষজ হালুয়া তৈরি করছে। দিনমজুর ও শারীরিক দুর্বলতায় ভোগা সাধারণ মানুষ এই চটকদার কথায় প্রলুব্ধ হয়ে তা ক্রয় করছেন। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এসব অননুমোদিত উপাদান সেবন করে মারাত্মক শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন ক্রেতারা।
​সরেজমিনে জিজ্ঞাসাবদে জানা যায়, চক্রটির কাছে কোনো প্রকার বৈধ ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স কিংবা ইউনানী/ভেজিটেবল ফার্মুলা অনুযায়ী কোনো মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের পরীক্ষিত সনদ নেই। সম্পূর্ণ অবৈধ উপায়ে মানুষের শারীরিক দুর্বলতাকে পুঁজি করে তারা এই প্রতারণা চালিয়ে যাচ্ছে।
​প্রতারণার এই বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রাত ১০টার দিকে মুঠোফোনে অবহিত করা হলে তিনি বিষয়টি দেখার কথা জানান। তবে অভিযোগ উঠেছে, পুলিশ ঘটনাস্থলে কোনো অভিযান না চালানোয় চক্রটি নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
​স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অনতিবিলম্বে এই প্রতারক চক্রকে দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় আইনের আওতায় এনে গ্রেফতার এবং তাদের সঙ্গে থাকা ক্ষতিকর মালামাল বাজেয়াপ্ত করার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জ

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গোপ

5

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

6

ধনবাড়ীতে গরুর মলের দূষণে পুকুরের মাছ মরতে শুরু করেছে

7

জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূ

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

12

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী প

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

ধনবাড়ীতে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত: অবৈধ হোটেল ও পুকুর খননের ব

20