মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোগলদিঘা ইউনিয়নকে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় পলাশ মিয়া ফারুকের

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা  ইউনিয়নকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রতিহিংসামুক্ত করে একটি আধুনিক ও উন্নয়নমুখী মডেল ইউনিয়নে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক মোঃ পলাশ মিয়া ফারুক।
সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সম্ভাবনাময় এই ইউনিয়নে অতীতে নানা রাজনৈতিক প্রতিহিংসা ও অনিয়মের কারণে অনেক সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়েছেন। ভবিষ্যতে যেন কোনো নাগরিক দল-মত বা ব্যক্তিগত স্বার্থের কারণে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, ইউনিয়নে আর কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা সাধারণ মানুষের সঙ্গে হয়রানি সহ্য করা হবে না। রাজনৈতিক মতভেদ থাকলেও জনগণের সেবা কখনোই প্রতিহিংসার শিকার হবে না। পরিষদে প্রতিটি নাগরিক সমান মর্যাদা ও অধিকার নিয়ে সেবা পাবেন বলেও তিনি আশ্বাস দেন।
পলাশ মিয়া ফারুক আরও জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, অনলাইন ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে হয়রানি কমানো, সকল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা এবং রাস্তাঘাট, ড্রেনেজ ও অবকাঠামোর টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আধুনিক সহায়তা প্রদান, ইংলিশ স্পোকেন কোর্স চালু, যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, যুব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং নারী ও প্রবীণদের সামাজিক নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “আমাদের ইউনিয়ন হবে সম্প্রীতি, ন্যায় ও উন্নয়নের একটি মডেল। এখানে দল নয়—মানুষই হবে সবচেয়ে বড় পরিচয়।”
পলাশ মিয়া ফারুক ইউনিয়নবাসীর মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুন্দর ও আধুনিক পোগলদিঘা ইউনিয়ন গড়ে তোলা সম্ভব—ইনশাআল্লাহ।
সবশেষে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। বহু গুনে গুণান্বিত এই চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের অনেক প্রার্থীর মধ্যে তিনি আলোচনায় শীর্ষে অবস্থান করছে বলেও অনেকেই মন্তব্য করেছেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনির ব্যাপক জনস

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

সরিষাবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ: মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণাল

3

চুক্তি জটিলতায় যমুনা সার কারখানায় শ্রমিক অসন্তোষ ও বেতন স্থগ

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি

10

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

11

ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানক

12

১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

13

আবারো বন্ধ করে রেখেছে ঢাকা সহ ময়মনসিংহে ট্রেনের রাস্তা

14

মধুপুরে পালবাড়ী গোরস্থান হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফ

15

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূ

20