মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইলে ক্যাডেট গড়ার কারিগর ‘শিকদার ক্যাডেট একাডেমি’: ১৬ বছরে ১৭০ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক | এস.এম আব্দুর রাজ্জাক :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ক্যাডেট কলেজ ভর্তি কোচিংয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘শিকদার ক্যাডেট একাডেমি’। সাফল্যের ১৬ বছর পেরিয়ে প্রতিষ্ঠানটি শুধু ক্যাডেটই গড়ছে না, শিক্ষার্থীদের জীবনের মজবুত বুনিয়াদ বা ‘বেসিক’ গড়ার আঁতুড়ঘর হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। সফলতার ধারাবাহিকতায় এ বছরও প্রতিষ্ঠানটি থেকে চূড়ান্তভাবে ৪ জন মেধাবী শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

সাফল্যের সোনালী অতীত ও বর্তমান: বিগত দেড় দশকে এই একাডেমি থেকে প্রায় ১৭০ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে বিভিন্ন ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। এদের অনেকেই পরবর্তীতে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীতে অত্যন্ত সুনামের সাথে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দিয়েছেন। একাডেমি সংশ্লিষ্টরা জানান, যারা ক্যাডেট হতে পারেনি, তারাও জীবনের দৌড়ে পিছিয়ে নেই; তাদের অনেকেই বর্তমানে বুয়েট, মেডিকেলসহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন।

সাফল্যের নেপথ্যের কারিগর: প্রতিষ্ঠানটির এই অভাবনীয় সাফল্যের মূল কারিগর একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক, যিনি সর্বমহলে ‘শিকদার স্যার’ নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষাকোরের একজন প্রাক্তন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) প্রশিক্ষক ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্সসহ এমএসসি ডিগ্রিধারী এই শিক্ষক গত ১৫ বছর ধরে ক্যাডেট ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তর গবেষণা করে আসছেন।

জানা যায়, শিকদার স্যার একাডেমির প্রতিটি সাপ্তাহিক পরীক্ষা ও মডেল টেস্টের প্রশ্নপত্র নিজ হাতে তৈরি করেন। প্রাক্তন ক্যাডেট ও অফিসারদের মতে, তাঁর তৈরি করা প্রশ্ন থেকে মূল ভর্তি পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ প্রশ্নই কমন পড়ে। এছাড়া সেনাবাহিনীর প্রাক্তন প্রশিক্ষক হওয়ায় তাঁর বাস্তব অভিজ্ঞতার আলোকে পরিচালিত ভাইভা (মৌখিক পরীক্ষা) প্রস্তুতিতেও রয়েছে শতভাগ সফলতার রেকর্ড।

মনোরম পরিবেশ ও উন্নত ব্যবস্থাপনা: নিজস্ব ক্যাম্পাস এবং যুগোপযোগী উন্নত আবাসিক ব্যবস্থাসমৃদ্ধ এই একাডেমিতে রয়েছে ক্যাডেট প্রস্তুতির এক আদর্শ পরিবেশ। ঘাটাইলে অবস্থিত অন্যান্য ৫টি ক্যাডেট কোচিং সেন্টারের ফলাফলের তুলনামূলক চিত্রে প্রতি বছরই শীর্ষস্থান দখল করে আসছে পরিচালকের সার্বক্ষণিক নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি।

অভিভাবকদের আস্থা ও মূল্যায়ন: সম্প্রতি একাডেমিতে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য প্রাক্তন ক্যাডেট ও তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানে সোর্ড অব অনার (Sword of Honor) প্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট মোহনার রত্নগর্ভা মা আবেগাপ্লুত হয়ে বলেন, "অলরাউন্ডার শিকদার স্যারের তুলনা শিকদার স্যার নিজেই। ক্যাডেট কোচিং জগতে শিকদার স্যারের মতো বিকল্প পরিচালক, শিক্ষক বা ব্যবস্থাপক খুঁজে পাওয়া সত্যিই অসম্ভব।"

‘সন্তান আপনার, আর তাকে ক্যাডেট কলেজে পৌঁছানোর দায়িত্ব— শিকদার ক্যাডেট একাডেমির’— এই স্লোগানকে বুকে ধারণ করে আগামী দিনের দেশ গড়ার কারিগর তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

2

পোগলদিঘা ইউনিয়নকে দুর্নীতি ও প্রতিহিংসামুক্ত মডেল ইউনিয়নে গড়

3

মধুপুরে গাছ সাবাড় করে বনে আগুন: ৭৫ একর বনভূমি জবরদখলের মহোৎস

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

6

ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনির ব্যাপক জনস

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণ

9

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

সরিষাবাড়িতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, লিটন মিয়

12

কুড়িগ্রামে ৪টি সংসদীয়  আসনের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ৩০

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

চুক্তি জটিলতায় যমুনা সার কারখানায় শ্রমিক অসন্তোষ ও বেতন স্থগ

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

মধুপুর-ধনবাড়ী অঞ্চলের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার

17

জামায়াত নেতার মৃত্যুতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

20