মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


সরিষাবাড়ী ( জামালপুর ) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) ভূরারবাড়ী মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ র্ধমীয় র্কমসূচীর আয়োজন করা হয়।
   উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেমে, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান ও রাজনৈতিক জীবনের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করনে। একই সঙ্গে দেশ ও জাতীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন সঞ্চালনা করেন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখনে, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ আমিমুর এহসান শাহীন, আরামনগর বর্ণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু ,পৌর বিএনপি’র কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, বিএনপি নেতা লিটন মিয়া, পৌর স্বেচ্ছা সেবক দলের সাবেক  সাধারন সম্পাদক নিপ্পন মিয়া , আরামনগর বর্ণিক সমিতির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ঝরু, শ্রমিক দল নেতা হরমুজ আলী প্রমুখ। 
বিষেশ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান মামুদ এর মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ , জাতি ও মুসলমি উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার্কমী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তির্বগ এবং বিভিন্নি শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

সরিষাবাড়ীতে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে গোপ

4

সরিষাবাড়ীতে ২২৬ প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতি

7

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সংঘর্ষে

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা ড.

10

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

11

জাল সনদে চাকরি, তবুও দেওয়া হচ্ছে বেতন: প্রধান শিক্ষকের বিরুদ

12

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

13

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফ

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

17

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

20