মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সানাকৈর বাজারে সন্তোষ মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মনোহারি ব্যবসায়ী আব্দুল জলিল (৪২) ও অটোরিকশার যন্ত্রাংশ ব্যবসায়ী ওয়াজেদ আলী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর আহত আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উপজেলার সানাকৈর পূর্বপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শান্ত মিয়া ও সন্তোষ মিয়ার ছেলে রিপন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করেন। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র, ভুক্তভোগী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে সানাকৈর বাজারে “মেসার্স ঈমাম মটরস”-এর মালিক ওয়াজেদ আলী তার দোকানে যাওয়ার পথে সন্তোষ মিয়ার চায়ের দোকানের সামনে পৌঁছালে রিপন মিয়া ও শান্ত মিয়ার কাছে পূর্বের পাওনা ২ হাজার ৪০০ টাকা দাবি করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শান্ত মিয়া ক্ষিপ্ত হয়ে ওয়াজেদ আলীকে মারধর শুরু করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় মারামারি থামাতে এগিয়ে গেলে মনোহারি ব্যবসায়ী আব্দুল জলিলও হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, রিপন মিয়া তাকে আঘাত করে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী আব্দুল জলিল ও ওয়াজেদ আলীর দাবি, হামলার সময় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং চোখের নিচে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

1

ভুল চিকিৎসায় খামারির স্বপ্নভঙ্গ: ধনবাড়ীতে মুহূর্তেই মারা গেল

2

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

3

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৮টি, বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

6

মধুপুরে বন্যপ্রাণীর জন্য লেক সম্প্রসারণ: বন বিভাগ ও গারো সম্

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানক

9

সুন্দরগঞ্জে শোকের দিনেই গরিব-দুঃখিদের মাছ গেল কর্মকর্তাদের ঝ

10

সরিষাবাড়ীতে ১৮ বিঘা জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির অভ

11

সরিষাবাড়ীতে কাস্তে প্রতিকের প্রার্থী মাহবুব জামান জুয়েলের গণ

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

মধুপুরে গাছ সাবাড় করে বনে আগুন: ৭৫ একর বনভূমি জবরদখলের মহোৎস

16

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনু

17

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিং

18

ধনবাড়ীতে একাধিক প্রশাসনিক দায়িত্বে অসামান্য সাফল্য: জনমানুষে

19

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

20