মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী চারু ও কারুশিল্প ও উৎপাদিত শিল্পপণ্যের বর্ণিল মেলার আয়োজন করা হয়।এতে ২১ টি স্টল বসানো হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মাঠ, সরিষাবাড়ী কলেজ মাঠ, উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সরিষাবাড়ী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালামী  গ্রহণ এবং প্যারেডের পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. তাসনিমুজ্জামান এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া।

পরে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল আউয়ালের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শহীদদের প্রতি মোনাজাত ও একটি শোভাযাত্রা বের করেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে মনোনীত এমপি প্রার্থী ডা. মোশাররফ হোসেন বাউসি পপুলার পিংনা বারই পটল শহীদ নগর স্মৃতিসৌধে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে বিএনপির নেত্রী সালিমা তালুকদার আরুণীর সমর্থকরা একটি শোভাযাত্রা সহকারে মুক্তিযোদ্ধা সংসদে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সরিষাবাড়ী প্রেস ক্লাব, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন উপজেলা প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

দিনব্যাপী এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস এক উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

১৬ লাখ টাকা আয় কীভাবে হলো, ব্যাখ্যা করলেন নাহিদ

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

5

সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ,

6

সরিষাবাড়ী অনার্স কলেজে কবি শিউলি সরকারের বই বিতরণ অনুষ্ঠান অ

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

সরিষাবাড়ীতে টিসিবি ডিলার পয়েন্টে দ্বৈত মালিকানা দাবি, নীতি

9

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন

10

সরিষাবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ: মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণাল

11

ধনবাড়ীতে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসে

12

মধুপুরে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হামলায় ভাই নিহত

13

সরিষাবাড়ীতে জনতা কর্তৃক ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

17

কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী প্রচারণায় সরকারি ও বেসরকারি শিক্ষ

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

20