মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

নৈশ প্রহরীর বুকে পিস্তল ঠেকিয়ে সরিষাবাড়ীতে বিটুমিন ড্রাম লুট

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী সরিষাবাড়ীতে নৈশ প্রহরীর বুকে পিস্তল ঠেকিয়ে ২২টি ড্রাম বিটুমিন লুটের অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৩ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া ডাইলা বাড়ি মোর এলাকায় এ ঘটনা সংঘটিত হয়েছে।
এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কাউসার এন্ড ব্রাদার্স এর নৈশ প্রহরী আনোয়ার হোসেন ও মিক্সার মেশিন ড্রাইভার আব্দুল মজিদ জানান, একদল দুর্বৃত্ত তাদের দুজনের নিকট থেকে দুটি মোবাইলফোন ও নগদ দুই হাজার টাকা নিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে প্রায় এক/ দেড় ঘন্টা জিম্মি করে রাখে । এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের পয়েন্টে রাখা প্রতিটি থাকা ১৫০ কেজি ওজনের বিটুমিন ড্রাম গুলোর মধ্য থেকে ২২টি বিটুমিন ড্রাম কাঠের সিঁড়ি দিয়ে ট্রাকে লোড করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৩ টার দিকে নিয়ে যায়।

এ সময় রাস্তার পার্শ্বের চা দোকানদার হাবিবুর রহমান হবি জানান, গভীর রাতে কয়েকজন লোক তার দোকানে ডাকাডাকি করে ও টিনের ঝাঁপে আঘাত করে। এ সময় বাইরে বের হলে তারা সিগারেট কিনে। এরপরে তিনি প্রাকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে। এ সময় তিনি দেখতে পান—ডাকাতরা ট্রাকে বিটুমিন তুলছে। দোকানে ফিরে এলে তাকে ঘরের ভেতরে ঢুকে ঘুমিয়ে থাকতে তার মাথা বুলিয়ে দিয়ে কাউকে কিছু না বলে ঘুমিয়ে থাকতে বলে তিনি জানান।

ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও এসআই বিকাশ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় ঠিকাদার কর্তৃপক্ষের নিকট থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তারা অভিযোগ দায়ের করলে তদন্ত করে দোষী সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
উল্লেখ্য, ঠাকুরবাড়ি মোড় থেকে চেরাগ আলী মোড় হয়ে বিলবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কোটি ১৩ লাখ টাকার রাস্তার কার্পেটিং প্রকল্পে ব্যবহারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাওসার অ্যান্ড ব্রাদার্সের পক্ষে হুমায়ুন কবীর বিটুমিনগুলো সরবরাহ করেছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে ১৮ বিঘা জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকির অভ

1

বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে তৃণমূল বিএনপির

2

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম: উন্নয়নের রূপকার এ কে এম ফয়জুল

3

পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জ

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

সুন্দরগঞ্জে শোকের দিনেই গরিব-দুঃখিদের মাছ গেল কর্মকর্তাদের ঝ

6

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ছাড়া মীর আরশাদুল

7

ধনবাড়ীতে একাধিক প্রশাসনিক দায়িত্বে অসামান্য সাফল্য: জনমানুষে

8

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ডিপার্টমেন্টের ইফ

11

ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রা

12

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক

13

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

14

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করতে গিয়ে ৩ বন্ধু দগ

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

সরিষাবাড়ীতে চাঞ্চল্য: স্বামীর ৭৫ হাজার টাকা নিয়ে দেবরের হাত

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20