মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড ও চাল আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাসকের বিরুদ্ধে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির জন্য উপকারভোগী মহিলা নির্বাচনের চূড়ান্ত তালিকার কার্ড ও চাল আত্মসাতের অভিযোগে ইউপি প্রশাসক সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করেছেন বঞ্চিত ভুক্তভোগীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষুব্ধরা এসব কর্মসূচি পালন করেছেন।

তারা জানায়,২০২৫–২৬ অর্থবছরের ভিডব্লিউবি  কর্মসূচির আওতায় উপজেলার মহাদান ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার ৭০০ জন আবেদন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন লটারির মাধ্যমে ৩০২ জন মহিলা উপকারভোগী হিসেবে লটারি মাধ্যমে চূড়ান্ত তালিকাভুক্ত করেন। কিন্তু নির্বাচিতদের মধ্যে অর্ধশতাধিক নারী অভিযোগ করেন —তাদের নামে কার্ড ও বরাদ্দকৃত চাল কোনটাই তারা পাননি।

ফলে কার্ড না পাওয়া উপকারভোগী মহিলারা অভিযোগ করেন, তাদের নামে কার্ডের বিপরীতে চাল উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পরে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তারা ইউপি প্রশাসককে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব দেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এ সময় বক্তব্য দেন , মহিলা উপকারভোগী রোজিনা বেগম, বিলকিস বেগম, খোদেজা বেগম, দেলোয়ারা খাতুন, শায়লা আক্তার, শোভা আক্তার, রত্না আক্তার, ফজিলা বেগমসহ চায়না বেগমের স্বামী আব্দুল মালেক ও আমেনা বেগমের স্বামী হারুন অর রশিদ।

ভুক্তভোগীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আরও বক্তব্য দেন, ইউপি সদস্য মাহবুবুর রহমান, হাবিবুর রহমান হাবিল, নুর ইসলাম এবং এলাকাবাসীর পক্ষে আমজাদ হোসেন, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, তোজাম্মেল হক, আনিসুর রহমান, হায়দার সরকার ও নুর নবী প্রমুখ।

স্থানীয় সচেতন ভিডব্লিউবি  কর্মসূচি থেকে বঞ্চিতদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুর-ধনবাড়ী অঞ্চলের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও

9

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি: সেতুমন

10

সরিষাবাড়িতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, লিটন মিয়

11

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

12

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম: উন্নয়নের রূপকার এ কে এম ফয়জুল

13

ধনবাড়ীতে চাঞ্চল্যকর কুকুরের মাংস বিক্রি: অভিযুক্ত আসিফ গ্রেফ

14

ধনবাড়ীতে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসে

15

চুক্তি জটিলতায় যমুনা সার কারখানায় শ্রমিক অসন্তোষ ও বেতন স্থগ

16

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’: বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্ব

17

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনি

18

সর্বশেষ ফল: প্রাপ্ত আসন ২৯৮টি, বিএনপি জোট বিজয়ী ২১৩, জামায়াত

19

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক

20