মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে চাঞ্চল্য: স্বামীর ৭৫ হাজার টাকা নিয়ে দেবরের হাত ধরে উধাও ভাবি, ফিরে এসেও অদ্ভুত বায়না!

নিজস্ব প্রতিবেদক | সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়ার এক চাঞ্চল্যকর ঘটনায় পুরো এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বামীর জমানো ৭৫ হাজার টাকা নিয়ে আপন চাচাতো দেবরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন এক গৃহবধূ। পরে গ্রাম্য শালিসে তাকে স্বামীর ঘরে ফেরত পাঠানো হলেও, ওই গৃহবধূ এখনো দেবরের সাথেই সংসার করার জেদ ধরে বসে আছেন!

গত তিন দিন ধরে উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও মুখরোচক আলোচনা চলছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে মাটিয়াজানি গ্রামে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই কাহিনী।

৭ বছরের সংসার ও পরকীয়ার ফাঁদ: এলাকাবাসী সূত্রে জানা যায়, মাটিয়াজানি গ্রামের রাজা মিয়ার ছেলে লাভলু মিয়ার সাথে প্রায় সাত বছর আগে বিয়ে হয় মোরশেদা নামের ওই গৃহবধূর। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, গত দুই বছর ধরে স্বামী লাভলু মিয়ার আপন চাচাতো ভাই (নাজিমুদ্দিনের ছেলে) শান্ত মিয়ার সাথে মোরশেদার গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রাতের আঁধারে পলায়ন ও উদ্ধার: এই অবৈধ সম্পর্কের জেরে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে স্বামীর কষ্টার্জিত প্রায় ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে প্রেমিক দেবর শান্ত মিয়ার সাথে বাড়ি থেকে পালিয়ে যান মোরশেদা। ঘটনাটি জানাজানি হলে দুই পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজির পর অবশেষে গাজীপুরের বাইপাইল এলাকা থেকে এই যুগলকে উদ্ধার করে এলাকায় ফিরিয়ে আনে পরিবারের লোকজন।

গ্রাম্য শালিস ও গৃহবধূর অনড় অবস্থান: এলাকায় ফিরিয়ে আনার পর বিষয়টি ধামাচাপা দিতে ও মীমাংসার জন্য স্থানীয় মাতব্বর হারেজ আলী এবং আব্দুল আজিজ (নসু)-এর নেতৃত্বে শালিস বৈঠক বসে। তাদের মধ্যস্থতায় মোরশেদাকে পুনরায় তার স্বামী লাভলু মিয়ার ঘরেই বুঝিয়ে দেওয়া হয়।

কিন্তু অবাক করা বিষয় হলো, স্বামীর ঘরে ফিরে গেলেও মোরশেদা মন থেকে বিষয়টি মেনে নেননি। এলাকাবাসীর দাবি, ওই গৃহবধূ প্রকাশ্যে এখনো প্রেমিক শান্ত মিয়ার সাথেই সংসার করার তীব্র বাসনা প্রকাশ করছেন।

বর্তমানে মোরশেদা স্বামীর বাড়িতে অবস্থান করলেও যেকোনো মুহূর্তে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন প্রতিবেশীরা। সামাজিক ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চললেও, পুরো মাটিয়াজানি গ্রামে এখন এই 'দেবর-ভাবির প্রেম' নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

টাংগাইলের হাবলা ইউপি নির্বাচনে ব্যাপক প্রচারণায় সুমন খান: জ

2

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

3

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড: উপদেষ্টা ড.

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্র

8

ভুল চিকিৎসায় খামারির স্বপ্নভঙ্গ: ধনবাড়ীতে মুহূর্তেই মারা গেল

9

সরিষাবাড়ীতে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার, আদালতে প্রেরণ

10

সরিষাবাড়ীতে ২২৬ প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী

11

ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ঘর নির্মাণে

12

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১ টিতে এনসিপির প

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

15

সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল

18

ধনবাড়ী ভাইঘাট-উচ্চ-বিদ্যালয়ে-বার্ষিক-ক্রীড়া-ও-নবীন-বরণ-অনুষ্

19

১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

20