মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জের এক পরিবার-


নিজস্ব প্রতিবেদক, ​ডা. আজাদ খান | তাং ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রী.

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে পৈত্রিক জমি ফেরত চাওয়ায় এক অসহায় পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জাল দলিল তৈরি, প্রাণনাশের হুমকি এবং আদালতে দফায় দফায় মামলা দিয়ে একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ আলী হোসেন।

​বুধবার (২৪ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমি জামালপুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হোসেন জানান, দূর্গাপুর মৌজায় তাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১.৬৩ একর জমি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ভোগদখল করে আসছে প্রতিবেশী আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী, ইয়াকুব আলী ও শাহ আলম ওরফে বুদু গংরা। জমির বৈধ মালিকানা দাবি করে আলী হোসেন বাটোয়ারা মামলা করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে একটি 'জাল দলিল' তৈরি করে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে।

ভুক্তভোগী জানান, প্রতিপক্ষের দাখিলকৃত দলিলটি নিয়ে সন্দেহ হলে তিনি আদালতে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে পিবিআই (PBI) তদন্ত করে গত ০৩/০৯/২০২৫ তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করে যে, দলিলটি সম্পূর্ণ জাল।

আলী হোসেনের অভিযোগ, দলিল জাল প্রমাণিত হওয়ায় বিবাদীপক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ০৫/১১/২০২৫ তারিখে আদালত চত্বরেই তাকে গুম ও হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় তিনি বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫১) করেন, যার সত্যতা পুলিশি তদন্তেও প্রমাণিত হয়েছে।
​তিনি আরও জানান, প্রতিপক্ষ শাহ আলম ওরফে বুদু ও তার ছেলে বেনজির আহমেদ মধু সিন্ডিকেট করে গত এক মাসে একই ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে ৪টি মামলা ও অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে বকশীগঞ্জ থানার অভিযোগ এবং সিআর আমলী আদালতের তদন্তেও তাদের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি (স্মারক নং- ৪২৫৭)। এমনকি মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে ৫ জন ঘটনার সময় ঢাকায় কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে আলী হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, "বিবাদী বুদু অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক। সে ইতিপূর্বে মিথ্যা মামলা দিয়ে এলাকার আরও দুজনকে ভূমিহীন করেছে। এখন আমাকে হুমকি দিয়ে বলছে— 'তোর সাথে খেলবো, দেখি তুই কতদূর যেতে পারিস'। আমরা এখন জানমালের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনু

3

চুক্তি জটিলতায় যমুনা সার কারখানায় শ্রমিক অসন্তোষ ও বেতন স্থগ

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ঘর নির্মাণে

6

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

7

সরিষাবাড়ীতে গভীর রাতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ক্

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনি

13

ধনবাড়ীতে হ্যাঁ—না ভোটের গুরুত্ব নিয়ে পানকাতা স্কুলে সচেতনতাম

14

জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূ

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20