মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে জনতা কর্তৃক ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী অবস্থান নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার উদ্যোগে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর শেষ সীমানায় উদ্ধার করে জয়নগর বাজার এলাকায় রাত ১০টার দিকে সরিষাবাড়ী থানার পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীকে আব্দুল কে শনাক্ত করার পর টানা সাত দিন নজরদারি চালায় এলাকার সচেতন যুবক ও গ্রামবাসী। পরে সোমবার দুপুরে ভাটারা ইউনিয়নের জয়নগর ও মহিষাবাদুরিয়া গ্রামের মানুষ পাহারা বসিয়ে অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন। তবে জনতার উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ী আবদুল গাঁজা ফেলে পালিয়ে যায়।
পলাতক আবদুল ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের আহেদ আলীর ছেলে বলে জানা গেছে।
পরে রাত ১০টার দিকে জয়নগর বাজারে সরিষাবাড়ী থানার এসআই শাহীন ও এএসআই শাহাদাত হোসেনের কাছে উদ্ধারকৃত গাঁজা হস্তান্তর করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ১৪১-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপির দিকনির্দেশনায় যুব ও ছাত্র সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এলাকাবাসী মাদকবিরোধী অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে গ্রামবাসীর উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
গাঁজা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী, প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন মিয়া সহ স্থানীয় সচেতন এলাকাবাসী।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

সরিষাবাড়িতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, লিটন মিয়

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জ

8

সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড ও চাল আত্মসাতের অভিযোগ ইউপি প্রশাস

9

সুন্দরগঞ্জে শোকের দিনেই গরিব-দুঃখিদের মাছ গেল কর্মকর্তাদের ঝ

10

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সংঘর্ষে

11

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

12

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী প

13

সরিষাবাড়ি আসনে প্রার্থীতা ফিরে সিপিবি প্রার্থীতা ফিরে পেলেন

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

সরিষাবাড়িতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও

16

সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি ও যুবদল নেতাকে বহিষ্কার

17

১৬ বছরের নির্বাসন ও স্বজন হারানোর বেদনা: ধনবাড়ীর সরকার বাড়ির

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20