মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
গণতন্ত্র পুনরুদ্ধার ও যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার প্রত্যয়ে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে যুবদল নেতা মাসুদ রানার পৃষ্ঠপোষকতায় এবং তারাকান্দি বন্ধু একাদশের আয়োজনে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে ফাইনালে কিংস ইলেভেন তারাকান্দি ও পোগলদিঘা কলেজ একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় পোগলদিঘা কলেজ একাদশকে ৫ উইকেটে পরাজিত করে কিংস ইলেভেন তারাকান্দি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার। এ সময় বক্তারা বলেন,
প্রয়াত সালাম তালুকদার ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও যুবরাজনীতির এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ বাস্তবায়নে রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করাই বিএনপির লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও প্রধান পৃষ্ঠপোষক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খসরু, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলাইমান হোসেন, বিএনপি নেতা লাল মিয়া, বন্ধু একাদশের রিয়াদ হাসান অন্তর, ইউনিয়ন ছাত্রদল নেতা রুবেল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, ক্রীড়াই পারে মাদক, সন্ত্রাস ও হতাশা থেকে যুবসমাজকে দূরে রাখতে—এবং সেই লক্ষ্যেই বিএনপির এ উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে তৃণমূল বিএনপির

3

মধুপুরে বন্যপ্রাণীর জন্য লেক সম্প্রসারণ: বন বিভাগ ও গারো সম্

4

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী প

5

সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি ও যুবদল নেতাকে বহিষ্কার

6

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

7

নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে জা

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিং

10

ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস হোসেন মনির ব্যাপক জনস

11

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

12

বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

18

ধনবাড়ীতে চাঞ্চল্যকর কুকুরের মাংস বিক্রি: অভিযুক্ত আসিফ গ্রেফ

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20