মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন,এনসিপি থেকে মনোনয়নপত্র জমা দেয়নি


আশিকুর রহমান জুয়েল বেলকুচি প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী।

২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিল। এ দিন  মোট ৭ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং  কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।


বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান   আলিম ,জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম, এবং  
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মতিয়ার রহমান দুপুরে  জেলা প্রশাসকের কার্যালয়ে  মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী,স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খাঁন বাবলু,
জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা ও
 গণ অধিকার পরিষদের ইউসুফ আলী  বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট 
মনোনয়ন পত্র জমা দেন।

এদিকে ১২ দলীয় জোটের কারণে এই আসনটি জামায়াত ইসলামীর প্রার্থীকে ছেড়ে দিতে হয়েছে এনসিপিকে। এখন জোটের পক্ষে এই আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম নির্বাচন করবেন বলে জানান জামায়াত প্রার্থী অধ্যক্ষ আলী আলম।
এ দিকে বিএনপি থেকে এনসিপিতে যোগ দিয়ে কপাল পুড়লো সাবেক প্রতিমন্ত্রী মেজর মনজুর কাদেরের।মেজর (অব:) মনজুর কাদের ৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন সাবেক সংসদ সদস্য মনজুর কাদের।২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখেও এনসিপির পক্ষে থেকে নেতাকর্মী সমর্থক গণের কেউ মনোয়নপত্র দাখিল করে নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

2

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন সংগ্রহ

3

সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

গোপালপুরে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৮ ঘোড়া জবাই: জনতার

6

সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া ৪ কোটির বেশি,

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ঘর নির্মাণে

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

12

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেওয়াটখালী, ময়মনসিংহ এ

13

ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী হ

14

মধুপুর-ধনবাড়ী অঞ্চলের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার

15

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১ টিতে এনসিপির প

16

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্র

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

20