মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক | 


নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করা আন্দোলনকারীদের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার বেলা সোয়া একটার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিলে ইন্টারকন্টিনেন্টাল মোড়সংলগ্ন মূল সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।


এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত সরকারি কর্মচারীরা রাজধানীর শাহবাগে জড়ো হন। তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ দফায় দফায় বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা বেলা ১১টার পর যমুনার সামনে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করেন। পরে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আহত অবস্থায় অন্যরা সরিয়ে নিতে দেখা যায়।


বেলা একটার কিছু আগে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অধিকাংশ আন্দোলনকারী অবস্থান করছিলেন। অন্যরা আশপাশের সড়কে ছড়িয়ে–ছিটিয়ে ছিলেন। বেলা একটার পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে এবং অন্য একটি অংশ বাংলামোটরের দিকে সরে যায়। বেলা সোয়া একটার দিকে পুলিশ পুরো ইন্টারকন্টিনেন্টাল মোড়ের নিয়ন্ত্রণ নেয়। পরে ওই এলাকার মূল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


যমুনার নিরাপত্তা জোরদার করতে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা এ কর্মসূচিতে অংশ নেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এ সময় আন্দোলনকারীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘অফিস না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘অবিলম্বে পে স্কেল দিতে হবে’ এবং ‘যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না’—এমন নানা স্লোগান দেন।


যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী বোরহান উদ্দিন বলেন,

“নবম পে স্কেলের সব প্রক্রিয়া সম্পন্ন হলেও সরকার এখনো প্রজ্ঞাপন জারি করছে না। এটি আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা জেনেছি, একটি রাজনৈতিক দলের আপত্তির কারণে বিষয়টি ঝুলে আছে। আমরা এটা মানব না। অবিলম্বে পে স্কেল দিতে হবে।”


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান,

“সকাল ১০টার পর সরকারি কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তাঁরা শোনেননি। পরে পুলিশ ধাওয়া ও জলকামান ব্যবহার করলে আন্দোলনকারীরা সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন।”


এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে ইনকিলাব মঞ্চে অবস্থান কর্মসূচি চলছে। জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ওই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

1

ড্রামে তেল বিক্রির অভিযোগ: ধনবাড়ী ফিলিং স্টেশনে ইউএনও’র ঝটিক

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

5

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

8

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

9

ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী হ

10

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচ

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করতে গিয়ে ৩ বন্ধু দগ

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ছাড়া মীর আরশাদুল

15

রেশনিং উঠলেও কাটেনি সংকট: মধুপুরে জ্বালানি তেলের জন্য হাহাকা

16

কুড়িগ্রামে ৪টি সংসদীয়  আসনের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ৩০

17

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

18

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল

19

পৈত্রিক জমি দখল ও একের পর এক মিথ্যা মামলায় দিশেহারা বকশীগঞ্জ

20