মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে শোকের দিনেই গরিব-দুঃখিদের মাছ গেল কর্মকর্তাদের ঝুলিতে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় শোকের দিনে উপজেলা পরিষদের সরকারি পুকুরের মাছ উত্তোলন ও তা গরিব-দুঃখীদের পরিবর্তে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগির অভিযোগ ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় শোকের আবহে এমন ঘটনায় জনমনে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।


বুধবার এ ঘটনা ঘটে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছিল। শোকের প্রথম দিনটি ছিল সাধারণ ছুটির দিন। ঠিক সেই দিনেই সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ উত্তোলন করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থে প্রতিবছর ওই পুকুরে মাছ অবমুক্ত করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী এসব মাছ উত্তোলনের পর তা গরিব, দুঃখী, দুস্থ মানুষ ও এতিমখানায় বিতরণ করার কথা। কিন্তু বাস্তবে তা অনুসরণ না করে আনসার সদস্যদের পাহারায় ভ্যানে করে মাছভর্তি বস্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকেই কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মাছ ভাগ করে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের এক কর্মচারী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই পুকুর থেকে মাছ তোলা হয়। পরে কর্মকর্তা ও অফিস স্টাফদের মধ্যে মোট ৩২ ভাগে মাছ ভাগ করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের ভাষ্য, মাছ ধরা সাধারণত উৎসবের মতো পরিবেশ তৈরি করে। যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছিল, সেখানে হৈ-হুল্লোড় করে মাছ ধরা এবং তা গরিবদের মাঝে বিতরণ না করে কেবল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি গণমাধ্যমকে বলেন, “গত দুই বছর ধরে পুকুরের মাছ তোলা হয়নি। মাছ বড় হয়েছে কি না, তা দেখার জন্য কিছু মাছ তোলা হয়েছিল। পরে যখন আবার মাছ তোলা হবে, তখন গরিব-দুঃখীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের সেই মানবিক চিকিৎসক প্রসেনজিৎ সহকারী অধ্যাপক

1

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, স্পষ্ট করল কমিশ

2

হলফনামার তথ্য; যত টাকার সম্পদ আছে তাসনিম জারার

3

মামলা-হামলা, ঘরছাড়া রাত পেরিয়ে জাতীয় নেতৃত্বের দাবিতে শাম

4

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

5

ধনবাড়ীতে গনভোট ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় স

6

সিরিয়ার ২৫০ ছাগল চুরি করলো ইসরাইলি সেনারা

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

মধুপুরে পালবাড়ী গোরস্থান হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফ

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল

14

সরিষাবাড়ীতে গভীর রাতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ক্

15

ধনবাড়ীতে গরুর মলের দূষণে পুকুরের মাছ মরতে শুরু করেছে

16

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করতে গিয়ে ৩ বন্ধু দগ

20