মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেওয়াটখালী, ময়মনসিংহ এর শতবর্ষ উদযাপন

বিশেষ প্রতিনিধি:- নূরে আলম 
সময়ের সাথে প্রতিদিন।
সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে  জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে দীর্ঘ রাত পর্যন্ত অনুষ্ঠান ব্যাপকভাবে উদযাপিত হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ  বিদ্যালয়,কেওয়াটখালী, ময়মনসিংহ এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি  মো: আফজাল হোসেন, মহা-পরিচালক,বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।বক্তব্যে তিনি জানান এই স্কুলের অনেক সমস্যা সংকট রয়েছে।উক্ত স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক(অপারেশন)   মো: নাজমুল ইসলাম এর সাথে আলোচনা পূর্বক স্কুলের শিক্ষক সংকটসহ অন্যান্য সমস্যার দ্রুত উত্তরন ঘটানো হবে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে বিদ্যালয়টি শতবর্ষ পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়।

এদিন শতবর্ষ পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে ঘিরে বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলা বসে। এ সময় আবেগ তাড়িত হয়ে আনন্দ উচ্ছ্বাস, হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখে বিদ্যালয়টির দুই সহস্রাধিক প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো: আফজাল হোসেন, মহা-পরিচালক,বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।বক্তব্যে তিনি জানান এই স্কুলের অনেক সমস্যা সংকট রয়েছে।উক্ত স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক(অপারেশন)  জনাব মো: নাজমুল ইসলাম এর সাথে আলোচনা পূর্বক স্কুলের শিক্ষক সংকটসহ অন্যান্য সমস্যার দ্রুত উত্তরন ঘটানো হবে

ফাহিমুল ইসলাম রেলওয়ে স্কুলের শতবর্ষ উদ্‌যাপন করায় আয়োজক এবং প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শতবর্ষ পূর্ণ করা গৌরবের বিষয়। এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে যোগ্য নাগরিক হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করেছে। পাশাপাশি দেশ ও জনগণের সেবায় অবদান রাখছে। 

তিনি আরও বলেন, শতবর্ষ পূর্তি উপলক্ষে বহু বছরের পুরোনো বন্ধুরা একে অপরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেয়েছে। তারা আনন্দ উচ্ছ্বাসে সারাটা দিন কাটিয়েছেন। এটা খুবই ভালো বিষয়। 

পরে আলোচনা সভা শেষে শুরু হয় স্মৃতিচারণ পর্ব। প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কেওয়াটখালী রেলওয়ে স্কুলের, শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের কিছু মূহুর্ত।  
 সারাদিন প্রচন্ড শৈত্যপ্রবাহের মাঝেও রেলওয়ে স্কুলের প্রাক্তন শিক্ষক এবং ছাত্রদের মিলনমেলার আন্তরিক উষ্ণতায়, সুন্দর এক পরিবেশের মধ্যে সুষ্ঠভাবে দিনটি উদযাপিত হলো। স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে শত ব্যাস্ততার মাঝেও আমাদের শ্রদ্ধেয় অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নাজমুল ইসলাম মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং সার্বিক বিষয়ে সুদক্ষ দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেন। আশা করি রেলওয়ে স্কুলের বর্তমান এবং প্রাক্তন সকল শিক্ষার্থী এবং শিক্ষক এবং রেলওয়ের প্রচেষ্টার মাধ্যমে রেলওয়ে স্কুল একটি ঐতিহ্যবাহী এবং সেরা স্কুল হিসেবে নিজেকে সগৌরবে প্রতিষ্ঠিত করতে পারবে।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মহা মিলন মেলায় একত্রিত হয়ে সকলেই আবেগে-অশ্রুজলে- হাসিখুশিতে, আনন্দ-বিনোদনে উৎসবমুখর পরিবেশে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ব্যাচভিত্তিক পরিচিত,ম্যাজিক,নাচ-গান,বৃক্ষ রোপণসহ নানাবিধ অনুষ্ঠান মালার মধ্য দিয়ে অনুষ্ঠানকে ঐতিহাসিক করে রাখার চেষ্টা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

কুড়িগ্রামে ৪টি সংসদীয়  আসনের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ৩০

2

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

6

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

7

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিং

8

মধুপুরে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন এডভোকেট মোহাম্ম

9

সরিষাবাড়ীতে বিএনপি’র ধানের শীষের পক্ষে জনগনের দুয়ারে ভোট প্র

10

চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের নৃশংস হামলা

11

টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

12

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিক জীবন মাহমুদ

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

মধুপুরে বন্যপ্রাণীর জন্য লেক সম্প্রসারণ: বন বিভাগ ও গারো সম্

15

‎ক্যান্সারে মৃত শ্রমিকের পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন: ধনবাড়ী

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

হলফনামার তথ্য; যত টাকার সম্পদ আছে তাসনিম জারার

18

ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানক

19

টাঙ্গাইলে আটটি আসনে ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

20