মোঃ আব্দুর রাজ্জাক
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে থানায় অভিযোগ দায়েরের ৮ দিনের মধ্যে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার, দুই চোর গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর )প্রতিনিধি 
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারীর চুরি যাওয়া মোটরসাইকেল থানায় অভিযোগ দায়ের করার ৮ দিনের মধ্যেই উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত দুই চোরকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততার মধ্যে থাকা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মির্জা ফখরুল ইসলামের মোটরসাইকেল গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অফিসের সামনে থেকে চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মির্জা ফখরুল ইসলাম ১৮ জানুয়ারি সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তে নেমে এএসআই আসাদুজ্জামান কার্যালয়ের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত করেন।
পুলিশ জানায়, আশুলিয়া থানা এলাকা থেকে লিটন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার তারাকান্দি এলাকা থেকে ফারুক কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক মোটর সাইকেলটি আসিফ শেখের কাছে বিক্রির কথা স্বীকার করেন। পরে উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটর সাইকেলটি।
এ বিষয়ে ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, নিয়মিত মামলা দায়েরের পর সোর্স, সিসিটিভি ফুটেজ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং মোটর সাইকেল উদ্ধার সম্ভব হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে থানায় এনে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ী  

3

ফ্যাসিস্ট হাসিনার আতংক এড. মহতুল হোসাইন আর নেই

4

ধনবাড়ীতে একাধিক প্রশাসনিক দায়িত্বে অসামান্য সাফল্য: জনমানুষে

5

সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি ও যুবদল নেতাকে বহিষ্কার

6

ধনবাড়ী ভাইঘাট-উচ্চ-বিদ্যালয়ে-বার্ষিক-ক্রীড়া-ও-নবীন-বরণ-অনুষ্

7

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন সংগ্রহ

8

ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানক

9

আবারও জনগণের সেবায় এগিয়ে আসতে চান আছিয়া বেগম

10

সালাম তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

11

সরিষাবাড়ীতে ২২৬ প্রান্তিক শিশু ও পরিবার পেল উপহার সামগ্রী

12

সরিষাবাড়ীতে গভীর রাতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ক্

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্র

15

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি

16

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20